লংলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে , মিলাদ-দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ২৮ জুন, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ ৩৮
লংলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে , মিলাদ-দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
 মোঃ আব্দুল কালাম,  মৌলভীবাজার জেলা  প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার অন্যতম বিদ্যাপিট লংলা আধুনিক ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও হামদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে।
তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ এবং নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে হামদ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।
গত ২৫ জুন বৃহস্পতিবার সকালে কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক গোলাপ মিয়ার পরিচালনায় আলোচনা সভায়  বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য উস্তার মিয়া,জামিল আহমদ চৌধুরী, এম এ আহাদ কলেজের অধ্যক্ষ হানিফ মিয়া,  সহকারী অধ্যাপক হেলাল খান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে   উপস্থিত ছিলেন কলেজের  শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০