বন্দুক ঠেকিয়ে এক এনজিও নারী কর্মীর কাছ থেকে টাকা ছিনতায়


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
বন্দুক ঠেকিয়ে এক এনজিও নারী কর্মীর কাছ থেকে টাকা ছিনতায়

মিরাজ হাসান, মাগুরা: মাগুরা শ্রীপুর উপজেলায় বন্দুক ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা নিয়ে পালিয়ে গিয়েছে তিন ছিনতাইকারী। গতকাল বুধবার বিকাল ৫ টার  দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কোদালিয়া ও আমলসারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী কর্মী বলেন, নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিন ছিনতাইকারী আমার ব্যাগ ও স্বর্ণ-গয়না নেওয়ার
চেষ্টা করে। আত্মরক্ষার জন্য আমিও তাদের একজনকে ঘুষি মারি। ভেবেছি মরে তো যাবই, তাই আমিও নিজেকে আত্মরক্ষার জন্য শেষ চেষ্টা করেছি। তাদের সঙ্গে লড়াই করেছি। ধস্তাধস্তির একপর্যায়ে একজনের হাত থেকে পিস্তলটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। আমার চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করেন।

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা আমার গলার স্বর্ণের চেইন ও টাকার ব্যাগটি নিয়ে গেছে। ব্যাগে ১৫/ ১৬ হাজার টাকা ছিল। ঘটনার পর এলাকাবাসী ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্র জব্দ করতে পুলিশে খবর দেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০