উচ্চ আদালতের রায়ের পর দায়িত্বে ফিরলেন বালিগাঁও ইউপি চেয়ারম্যান বাহার


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ২৫ মে, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
উচ্চ আদালতের রায়ের পর দায়িত্বে ফিরলেন বালিগাঁও ইউপি চেয়ারম্যান বাহার

উচ্চ আদালতের নির্দেশনার পর ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার পুনরায় দায়িত্ব ফিরে পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ফেনী জেলা প্রশাসক।

জানা গেছে, উচ্চ আদালতের রায়ের আলোকে জেলা প্রশাসন বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মোজাম্মেল হক বাহারকে পুনরায় দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি অংশ মনে করছেন, চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

স্থানীয়রা জানান, প্রশাসনের এ সিদ্ধান্ত আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল অবস্থানের প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, ইউনিয়নের চলমান উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে।

ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১