কুলাউড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন


মোঃ আব্দুল কালাম মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ ১৩৪
কুলাউড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

কুলাউড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। রোববার ১৬ আগস্ট দুপুরে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি আয়োজন করা হয়।

 

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, মৎসো খামারী আব্দুল হাকিম প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১