
মঙ্গলবার (৯ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শাহীন আকতার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক (শিক্ষা) মো. মাহফুজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের বিশেষ শ্রেণির শিল্পী ও সুরকার আব্দুল মান্নান রানা, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী মো. কামাল হোসেন এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-আঞ্চলিক পরিচালক তাবাসসুম হক। সিনিয়র উপস্থাপিকা নাসরিন ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আহমেদ মাওলা, গীতিকার পঙ্কজ দেব অপু, জসিম উদ্দীন খান ও মো. শহিদুর রহমান।
এ সময় বিভিন্ন শ্রোতা ক্লাবের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আমিনুল ইসলাম।
আলোচনা পর্ব শেষে নতুন তালিকাভুক্ত গীতিকারদের অভিনন্দনপত্র প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ইকবাল পিন্টু, সুবর্ণা রহমান, রিফাত চৌধুরী লিজা, জান্নাতুল ফেরদৌস সুমি ও জনি বড়ুয়া।
আপনার মতামত লিখুন :