চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, জরিমানা ৮০ হাজার


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ ৮৩
চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, জরিমানা ৮০ হাজার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিভিন্ন অনিয়মের দায়ে আলিফ ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির সব লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, পচা মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন স্থানে মরিচ শুকানোর প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. লিটন মিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১