
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত আলমডাঙ্গা থানা ও বিভিন্ন পুলিশ ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামিদের আটক করেন।
গ্রেপ্তারদের মধ্যে একটি মাদক মামলার সাতজন আসামি রয়েছেন। তাঁরা হলেন মতিয়ার মণ্ডল (৫৪), সোহাগ আলী (৩২), মঞ্জুর আলম (৩২), টনিক (২৫), রাসেল হোসেন ওরফে তুহিন (২১) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু।
এ ছাড়া পৃথক মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি শহিদুল ইসলাম (৪০), এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি লিয়ন (২৫), উজ্জ্বল হোসেন (২৬), খাইরুল ইসলাম (৪৮), অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি লাভলু হোসেন (৩৬) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আকবর আলী (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত, এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশুর বিষয়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :