
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বাড়ি উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে।
এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে আলমগীর মণ্ডল (৩০), মো. আকরাম হোসেন (২৯) ও মো. আখের আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
জীবননগর থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :