
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক ওই এলাকার সুলতান বাদালের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমির রাস্তার সীমানা নিয়ে ইমদাদুল ও তার বড় ভাই বজলুর রহমান বাদালের মধ্যে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বজলুর রহমান হাঁসুয়া দিয়ে ইমদাদুলকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
এতে ইমদাদুল গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জমির রাস্তা নিয়ে বিরোধের জেরে বড় ভাই বজলুর রহমান বাদালের হাঁসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদাল নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :