জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গাংনীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ


মেহেরপুর প্রতিনিধি প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ ২৯
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গাংনীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণহত্যার বিচার, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং শহীদদের স্মরণে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখার উদ্যোগে গাংনী মডেল প্রাইমারি স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমির ও গাংনী পৌরসভার জামায়াত-মনোনীত মেয়র প্রার্থী মো. রবিউল ইসলাম।

এ সময় বক্তব্য দেন জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রহমান, পৌর জামায়াতের আমির মো. আহসানুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি ওয়াস কুরুনী জামিল এবং বায়তুল মাল সম্পাদক জিল্লুর রহমান।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান। তারা গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু বিচারের দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।

সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার আমির, সেক্রেটারিসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১