দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ.ত্যু


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৫ জুন, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ ৩৫
দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ.ত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রুদ্রনগর মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের জমি চাষ করতে পাওয়ার টিলার নিয়ে মাঠে যান নাজমুল। দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০