নওগাঁয় এসি মেকানিক থেকে কোটিপতি, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
নওগাঁয় এসি মেকানিক থেকে কোটিপতি, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

নওগাঁ সদর উপজেলার এক ব্যক্তির অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বক্তারপুর এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন ভুট্টু কয়েক বছর আগে একটি প্রতিষ্ঠানে এসি মেকানিক হিসেবে কাজ করতেন। সে সময় তাঁর আর্থিক অবস্থা ছিল সাধারণ। তবে অল্প সময়ের ব্যবধানে তাঁর সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি এলাকাবাসীর।

নওগাঁয় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রে/প্তা/র

অভিযোগ রয়েছে, বর্তমানে তিনি বিপুল পরিমাণ জমি ও সম্পদের মালিক হয়েছেন। একই সঙ্গে নিয়োগ–সংক্রান্ত একটি চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। এ বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে, যদিও এসব অভিযোগের স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।

এদিকে, আদালতের এক কর্মচারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার বিষয়টিও আলোচনায় এসেছে। কিছু সূত্রের দাবি, ওই সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

নওগাঁ কারাগারে ব্যতিক্রমী ঈদ আয়োজন

তবে মনোয়ার হোসেন ভুট্টু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর সম্পদের বিষয়ে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে। তিনি একজন ঠিকাদার হিসেবে বৈধভাবে আয় করছেন বলেও দাবি করেন।

এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট মহলের মতে, অভিযোগগুলো যাচাই করা হলে প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ