
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামইরহাট পৌরসভার চকযদু দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় চকযদু দক্ষিণপাড়া এলাকায় মেহেদী হাসানের বসতবাড়ির সামনে একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার অভিযোগে মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আটক মেহেদী হাসান চকযদু দক্ষিণপাড়া এলাকার মৃত জান্নাতুন ফেরদৌসের ছেলে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :