নওগাঁর মান্দায় অনলাইন জু.য়া.র আস্তানায় অভিযান, গ্রে.প্তা.র ১৫


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৫ মে, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
নওগাঁর মান্দায় অনলাইন জু.য়া.র আস্তানায় অভিযান, গ্রে.প্তা.র ১৫

নওগাঁর মান্দায় পৃথক অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার ও নগদ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং সার্কেল এএসপি আব্দুল্লাহ আল মাহমুদ শাওনের তত্ত্বাবধানে মান্দা থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে বুধবার রাত সাড়ে ১০টার দিকে অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার ও অনলাইনে জুয়ার প্রচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সোহেল হোসেন (২৪), রবিউল ইসলাম (১৯) ও সোহেল রানা (২০)। এ সময় প্রধান অভিযুক্ত সোহেল হোসেনের বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও পাঁচটি কম্পিউটার জব্দ করা হয়।

পরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনবনি হাড়ি এলাকায় ফজলুর রহমানের বাড়ির নিচতলায় পরিচালিত একটি অনলাইন জুয়ার সেন্টারে অভিযান চালায় পুলিশ। সেখানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই কক্ষে অনলাইন জুয়ার কার্যক্রম চলছিল।

অভিযানে ১৫টি মোবাইল ফোন, ১১টি কম্পিউটার, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ডলারের অবৈধ লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর বিভিন্ন ধারায় পৃথক মামলা করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলাজুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতে এ অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে অভিযানের খবরে স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা গেছে। অনেকেই অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১