নারায়ণগঞ্জে এনার্জি ড্রিংক জব্দ, আটক ১


নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে এনার্জি ড্রিংক জব্দ, আটক ১

নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংক জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৩৮ ক্যান ভারতীয় এনার্জি ড্রিংক জব্দ করা হয়।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্য ও পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০