পাবনা ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৫২ জনই


মো. ফেরদৌস হাসান, পাবনা প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ ১০৭
পাবনা ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৫২ জনই

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে। ফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার—দুটিই হয়েছে শতভাগ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। বাকি দুজনও জিপিএ-৫ অর্জন করেছে। এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, “এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে। এ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।”

তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা কাজ করে যাব।”

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১