ফেনী সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ ৭৮
ফেনী সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ইউভি সানগ্লাস জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১১ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর সদস্যরা ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ইউভি সানগ্লাস জব্দ করা হয়। জব্দ করা পণ্য পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১