ফেনীতে বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ ৪৯
ফেনীতে বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীতে বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ। ফেনী ও চট্টগ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চকলেট, বিস্কুট, কসমেটিকস, বিভিন্ন ধরনের সুগন্ধি তেল ও ওষুধ জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা।

জব্দ করা মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি ভবিষ্যতেও পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১