
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :মৌলভীবাজারে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সার্ভিসিং সেল আইপিএল-পদ্মর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মী নিয়োগ ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার জেলা কার্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জেনারেল ম্যানেজার মোঃ মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন আকবর।
প্রধান অতিথির বক্তব্যে আইপিএল -পদ্ম, প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসির প্রজেক্ট পরিচালক, মোঃ সালাহউদ্দিন আকবর বলেন, “বীমা শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স গ্রাহক সেবার মান বজায় রেখে দক্ষ জনবল তৈরির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় বীমা সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি নতুন কর্মীদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান এবং ব্যবসার পরিধি বিস্তারে আধুনিক বিপণন কৌশলের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বীমা খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মৌলভীবাজার অঞ্চলে প্রগতি লাইফের সেবাকে আরও বেগবান করতে নতুন জনবল নিয়োগ এবং বিদ্যমান কর্মীদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে জেনারেল ম্যানেজার বলেন, “আইপিএল-পদ্ম সেল সবসময়ই মানসম্মত ব্যবসা ও গ্রাহক সেবায় দৃষ্টান্ত স্থাপন করে আসছে। ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনে আজকের এই সভা আমাদের কর্মীদের আরও উজ্জীবিত করবে।”
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নবনিযুক্ত কর্মী এবং মাঠ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শেষাংশে নতুন কর্মীদের বরণ করে নেওয়া হয় এবং ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :