সিএনজি অটোরিকশা ও হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ
সিএনজি অটোরিকশা ও হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

মৌলভীবাজার- শ্রীমঙ্গল সড়কের লামুয়া এলাকায় সিএনজি অটোরিকশা ও হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

নিহতদের মধ্যে চালক আব্দুল হান্নান (৫০) আর বাকি দু’জনের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

 

সোমবার (৩০ মার্চ) বিকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী হাইয়েস এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। নিহত ও আহত সবাই সিএনজি অটোরিকশা যাত্রী।

 

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ মিয়া। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল রাখা হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১