ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ ১০৬
ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, বিদেশে ড. ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। এসব ঘটনায় সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে।

আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন বা সমঝোতার বিষয়ে তিনি বলেন, গুরুতর অপরাধের পর অনুশোচনা না থাকলে পুনর্মিলনের সুযোগ সীমিত। ড. ইউনূস ও ববি হাজ্জাজের সঙ্গে দলটির আচরণের প্রসঙ্গ তুলে তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনা দেখছেন না বলে জানান।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, তাঁকে ফেরত দিতে ভারতকে ইতোমধ্যে অনুরোধ করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগের বিচার ন্যায়বিচারের স্বার্থে হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ভারতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অংশ না নেওয়া নিয়ে উদ্বেগের কারণ দেখছেন না তথ্য উপদেষ্টা। তাঁর ভাষ্য, অন্য কাজে ব্যস্ত থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বৈঠকে যাননি; তবে স্বরাষ্ট্রসচিব সেখানে অংশ নিয়েছেন।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১