
বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহামুদুর রহমান মান্না (৫৫) ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া ও পাইকপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, বিজয়নগর থানা থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা শহরে বসবাস করছে এই অভিযোগের ভিত্তিতে শহরের কান্দিপাড়া ও পাইকপাড়া থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় রাজনৈতিক মামলা থাকায় আসামীদের বিজয়নগরে পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ২০১৮ সালের ১৬ই ডিসেম্বর বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল এর উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে রাষ্টু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই নাশকতা মামলায় মাহামুদুর রহমান মান্না ও আদেল মোহাম্মদ জাহাঙ্গীরকে জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।
আপনার মতামত লিখুন :