
লাখোকণ্ঠ প্রতিবেদক, সচিবালয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে দায়িত্ব পেলেন মোঃ ইফতেখার হোসেন। তিনি এর পূর্বে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর পূর্বে কর্মস্থল ছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সচিবালয়ে পিআরওদের মধ্যে অত্যন্ত ভদ্র, মার্জিত ও অভিজ্ঞ হিসেবে সকলের কাছে পরিচিত ও সমাদ্রিত তিনি। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যোগদান করার পর বিভিন্ন পর্যায়ে মিডিয়া কর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আসেন। তাকে পেয়ে মিডিয়া কর্মীরা সন্তুস্টি প্রকাশ করেন। তিনি দুই সন্তানের জনক। তাঁর স্ত্রীও উচ্চপদস্থ ব্যাংকার।
তিনি ৩১তম ব্যাচ বিসিএস তথ্য ক্যাডার নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা । জনাব ইফাতেখার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি লক্ষ্মীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :