মাইলস্টোন কলেজ বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ ১৮৭
মাইলস্টোন কলেজ বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লাখোকণ্ঠ প্রতিবেদকঃ মাইলস্টোন কলেজ বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত । উৎসবমুখর পরিবেশে, উৎসব-উচ্ছ্বাস আর প্রতিযোগিতার আনন্দে ভরপুর ছিল আজকের এই আয়োজন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, উদ্দীপনা ও ক্রীড়া নৈপুণ্যে অর্জনস্বরূপ বিজয়ীর পুরস্কার গ্রহণে খুশিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। প্রধান অতিথি: লে. কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া সদস্য, এমএনএসআর ট্রাস্ট । অনুষ্ঠানে মোহাম্মদ জিয়াউল আলম অধ্যক্ষ, মাইলস্টোন কলেজ একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার মাধ্যমে গড়ে ওঠে পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা।

বিজয়ীদের মাঝে আকর্ষণীয় ট্রফি ও পদক প্রদান করা হয়, যা তাদের ভবিষ্যৎ অর্জনের পথকে আরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানের মাঝে আকস্মিকভাবে প্রতিষ্ঠানের প্রাণপুরুষ উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)  আগমনে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও আয়োজকদের মধ্যে অনাবিল উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানটি সার্থক আয়োজন হয়ে উঠে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , উপধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম সহ অন্যান্য উপাধ্যক্ষ, পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ।
এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বরং শৃঙ্খলা, ঐক্য ও সাফল্যের এক অনন্য উদযাপন। জয়ের আনন্দে শুধু উজ্জ্বল হওয়া নয় বরং সকল শিক্ষার্থীই সত্যিকারে মানুষ হওয়ার অঙ্গীকার নিয়ে আয়োজনের সমাপ্তি টানে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০