তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন ইফতেখার হোসেন


প্রতিনিধি প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ ৪৩
তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন ইফতেখার হোসেন

লাখোকণ্ঠ প্রতিবেদক, সচিবালয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে দায়িত্ব পেলেন মোঃ ইফতেখার হোসেন। তিনি এর পূর্বে  মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর পূর্বে কর্মস্থল ছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সচিবালয়ে পিআরওদের মধ্যে অত্যন্ত ভদ্র, মার্জিত ও অভিজ্ঞ হিসেবে  সকলের কাছে পরিচিত ও সমাদ্রিত তিনি। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যোগদান করার পর বিভিন্ন পর্যায়ে মিডিয়া কর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আসেন। তাকে পেয়ে মিডিয়া কর্মীরা সন্তুস্টি প্রকাশ করেন। তিনি দুই সন্তানের জনক। তাঁর স্ত্রীও উচ্চপদস্থ ব্যাংকার।

তিনি ৩১তম ব্যাচ বিসিএস তথ্য ক্যাডার  নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা । জনাব ইফাতেখার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি  লক্ষ্মীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০