এমপির লোক পরিচয়ে রাজউকের প্লট দখল করতে গেলে দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা


প্রতিনিধি প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
এমপির লোক পরিচয়ে রাজউকের প্লট দখল করতে গেলে দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

মিজানুর রহমান, সিটি উত্তর প্রতিবেদকঃ রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা উত্তরা পাসপোর্ট অফিস সংলগ্ন তুরাগ থানা এলাকায় ১৫নং সেক্টর বালুর মাঠে রাজউকের খালি প্লট এমপির লোক পরিচয়ে দখল করতে গেলে দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে,

 

সরেজমিনে অনুসন্ধান করে জানা গেছ,বুধবার সকাল থেকে ক্ষমতাসিন দলের আরেফিন সিদ্দিকীর নেতৃত্বে মাহবুব,মনসুর,মিরাজ,মাসুদ,রেজাউল করিম খান,মাজেদ সহ অজ্ঞাত ১৫/২০জন এসে পাসপোর্ট অফিসের পশ্চিম পাশের রাজউকের খালিপ্লট পার্টি অফিস করার নামে দখল করতে চায়,এমন সময় আসপাশের লোকজন এগিয়ে আসে, জানতে চায় আপনারা কারা এখানে কি করছেন বলতে উত্তেজিত হয়ে তারা শামিম নামে একজনকে ধাক্কামেরে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে, সাধারন মানুষের উপস্হীতিতে একপর্যায়ে তারা চলে যায়,বৃহস্পতিবার ১১টার দিকে পুনরায় তারা দখল করতে আসে বাঁশ খুঁটি গাড়তে থাকে স্হানীয়রা প্রতিবাদ করলে,উত্তেজিত হয়ে গালাগালি করতে থাকে,মাইরাফেলবো দেখাইদিবো বলতে বলতে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়,এদিকে যারা পূর্ব থেকে দোকান পাট করে খাচ্ছে সমাধানের নামে তাদেরকে ভাগবাটোয়ারা করে নিতে ভয়বীতি দেখিয়ে দোকানের সাটার নামিয়ে দেওয়া হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানদার বলেন ভাই আমরা চরম আতংকে আছি,যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছি,এখনি যদি প্রশাসন কোন পদক্ষেপ না নেয়,যে কোন সময় দুপক্ষের মধ্যে সংঘাত সংঘর্ষ হতে পারে।

ধাক্কা খেয়ে হাল্কা আহত হওয়া শামীম বলেন আমরা প্লট মালিকের নিকট ভাড়া নিয়ে দোকানপাট করেছি,তারা হঠাৎ করে এসে এমপির লোক পরিচয়ে অফিস করার নামে প্লট দখল করতে চায়,আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলে তাঁরা উত্তেজিত হয়ে,আমাকে কিল-ঘুষি মারে এবং ধাক্কা মেরে ফেলেদেয়,

 

এবিষয়ে জানতে আরেফিন সিদ্দিকীর মুঠোফোনে ফোন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন আমি অফিসে আছি,পরে আপনার সাথে কথা বলবো।

 

এবিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজ আনোয়ার বলেন বিষয়টি আমার জানানেই দেখি আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।