সোনারগাঁও হোটেল শ্রমিক ইউনিয়নের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ
সোনারগাঁও হোটেল শ্রমিক ইউনিয়নের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

এম এস শবনম শাহীন: সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে রোববার (১৪ জুলাই ) দিনব্যাপী নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকাল ১১টায় হোটেল এরিয়ার ভিতরে সকল ম্যানেজমেন্ট, কর্মকর্তা, ও কর্মচারীবৃন্দ সহ একটি আনন্দঘন র‍্যালি উদযাপন করা হয়।

র‍্যালির শুরুতে বক্তব্য রাখেন, এ কে এম বেনজামিন রিয়াজী (অতিরিক্ত সচিব) ব্যবস্থাপনা পরিচালক হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেড মি: রবিন জেমস এডওয়ার্ড মহা ব্যবস্থাপক প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা।

সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।  বেনজামিন রিয়াজি ও এডওয়ার্ড তাদের বক্তব্যে বর্তমান ইউনিয়নের কার্যকরি কমিটি, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সাথে তাদের সুসম্পর্কের কথা তুলে ধরেন এবং সামনের দিনগুলোতে হোটেল এর ব্যবসা ও উভয় পক্ষের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

র‍্যালি শেষে এমডি, জিএম ইউনিয়ন এর সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ কেক কাটিং করেন। এবং বিকাল ৩ টায় হোটেলের স্টাফ ক্যাফেটেরিয়াতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।  উক্ত সভায় বক্তব্য রাখেন, বর্তমান ইউনিয়ন এর কার্যকরী কমিটির সভাপতি দুলাল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মো:শাহ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। তারা উক্ত আলোচনা সভা অংশগ্রহণ করেন, তাদের সময়কার স্মৃতিচারণ করেন।

উক্ত অনুষ্ঠান উপস্থাপনা করেন সাবেক নেতা জনাব এস এল সাঈদ,
সংগঠনের সাধারণ সম্পাদক জনাব শাহ আলম তিনি তার বক্তব্যে সংগঠনের বর্তমান বিষয়গুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান,
সংগঠনের সভাপতি জনাব দুলাল চন্দ্র মজুমদার সমাপনী বক্তব্যে সবাইকে আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন
পরিশেষে মনগ্রসংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামটি সমাপ্ত হয়।

উল্লেখ্য, এই প্রথম বর্তমান কার্যকরী কমিটি সাবেক ইউনিয়ন নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দদেরকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০