রবিবার থেকে নতুন সময়সূচিতে অফিস


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
রবিবার থেকে নতুন সময়সূচিতে অফিস

রবিবার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচিতে অফিস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।  বর্তমানে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু রয়েছে।

নতুন সিদ্ধান্তের ফলে প্রতিদিন এক ঘণ্টা কম সময় অফিস চলবে। এ ছাড়া দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যা শুক্রবার (৩ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে।

ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন করেছে সরকার।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০