
সোমবার বেলা ১১টায় আরইবির সদর দপ্তরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
সভায় পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বর্তমান অবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় সদর দপ্তর ও মাঠপর্যায়ের কর্মকর্তারা এবং পবিসের জেনারেল ম্যানেজাররা বিতরণব্যবস্থা আধুনিকায়ন, সিস্টেম লস কমানো, বকেয়া আদায় ও আনুপাতিক লোডশেডিংসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীগণের সঙ্গে জ্বালানি মন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময়
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে গড়ে ওঠা পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের বিদ্যুৎ খাতের অন্যতম সফল প্রতিষ্ঠান। তিনি গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং অলাভজনক পবিসগুলোকে লাভজনক পর্যায়ে উন্নীত করার নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারি ভর্তুকি ছাড়াই ক্রস-সাবসিডির মাধ্যমে আরইবি সফলভাবে পরিচালিত হচ্ছে, যা একটি অনন্য উদাহরণ। তিনি গ্রাহকসেবা বাড়ানো এবং বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার প্রকৃত কারণ গ্রাহকদের জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া হবে। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :