বর্ণাঢ্য আয়োজনে ফিরছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে ফিরছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’

দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের ‘ইত্যাদি’। এবারও ভিন্নধর্মী ও বর্ণাঢ্য আয়োজনে হতে চলেছে এই অনুষ্ঠান।

আজ রোববার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হবে।অনুষ্ঠানের শুরুতেই থাকছে বিশেষ চমক। কালজয়ী সেই গান, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-এর সুরের মূর্ছনায় দর্শক মাতাবেন শিল্পীরা। এরপর একে একে পরিবেশিত হবে দেশের তারকা শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক ও ভিন্ন ধাঁচের গান।

এ অর্জন আমার একার নয়: হানিফ সংকেত

এবারের আসরে বাড়তি মাত্রা যোগ করেছে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে এক জমকালো নৃত্য পরিবেশনা। বরাবরের মতোই এতে সমসাময়িক নানা প্রসঙ্গ উঠে আসবে ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে।

গায়িকা ফারিণের আত্মপ্রকাশ!

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটিতে থাকছে সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত কিছু নাট্যাংশ। এছাড়া দর্শকদের জন্য নিয়মিত আয়োজনের পাশাপাশি থাকছে বিশেষ মিউজিক্যাল ড্রামা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১