বাংলাদেশিকে বিয়ে করলেন রাশিয়ান মডেল মনিকা কবির


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
বাংলাদেশিকে বিয়ে করলেন রাশিয়ান মডেল মনিকা কবির

রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবির বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজেই এ তথ্য নিশ্চিত করেন মনিকা।

রোববার (২২ মার্চ) ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, বিয়ের পর আনন্দঘন মুহূর্ত ও খুনসুটিতে মেতে উঠেছে নবদম্পতি।

ক্যাপশনে মনিকা লেখেন, আমরা বিয়ে করেছি।

এই দেশে থাকব না, এখানকার মানুষের মানসিকতা নেগেটিভ: মনিকা কবির

বর বাংলাদেশি যুবক ওয়াহিদ জামান। ঘরোয়া পরিবেশে মালা বদলের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ জুটি।

প্রসঙ্গত, কিছুদিন আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সে বিতর্কের রেশ না কাটতেই বিয়ের খবর নিয়ে নতুন করে আবারও আলোচনায় তিনি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০