‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ ৩৭১
‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও এবং তা ঘিরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি পুরো বিষয়টির ব্যাখ্যা দেন।

ঘটনার সূত্রপাত হয় পূর্ণিমার শেয়ার করা একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে হাসি-আনন্দে সময় কাটাতে দেখা যায় তাকে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, এই সেই আমার বান্ধবীরা’, সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি। এরপর থেকেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কথা বলতে গিয়ে পূর্ণিমা হেসে বলেন, না, আমি দিয়েছি। পরে আবার আমার বান্ধবীর সঙ্গে ফটোশুটের আরেকটা ভিডিওও দিয়েছি। আমি তো কিছু বানাইনি, বান্ধবী আপনারাই বানিয়েছেন। তার এই মন্তব্যে উপস্থিতদের মধ্যেও হাসির রোল পড়ে।

একই অনুষ্ঠানে নিজের অবসর সময় কাটানোর একটি দিকও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, একটি নির্দিষ্ট রিসোর্টে যেতে এবং সেখানকার রান্না উপভোগ করতে তার ভীষণ ভালো লাগে। শুধু খাবার খাওয়াই নয়, রান্নাঘরে গিয়ে কীভাবে খাবার প্রস্তুত করা হয়, সেটিও আগ্রহ নিয়ে দেখেন তিনি।

পূর্ণিমার ভাষায়, আমি একটা রিসোর্টে যাই। সেখানে উনারা খুবই মজার রান্না করেন। আমি খেতে পছন্দ করি, তাই কিচেনে গিয়ে দেখি কী কী রান্না হচ্ছে। তারা বসেই থাকে, আমি কখন আসব আর রান্না দেখব। মাঝে মাঝে আমি একটু শসা বা লেবু কাটি। তারা খুব আন্তরিকভাবে আমাকে ভালোবাসে।

ভাইরাল ভিডিও নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের জবাবে পূর্ণিমার এই ব্যাখ্যা সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১