রাজনীতিতে আর জড়াতে চাই না, অভিনয়টাই করতে চাই: দেব


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ৬ মে, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
রাজনীতিতে আর জড়াতে চাই না, অভিনয়টাই করতে চাই: দেব

তৃণমূলের হাত ধরে ২০১৪ সালে রাজনীতিতে নাম লেখানো টালিউড সুপারস্টার দেব দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সাংসদ হিসেবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। তবে ২০২৬ সালের নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর নতুন বাস্তবতায় দেখা যাচ্ছে তাকে।

বুধবার সন্ধ্যায় বিজেপির জয়ে শুভেচ্ছা জানান সাবেক এই সাংসদ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন। আমি আন্তরিকভাবে আশা করি, সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে এবং জনগণের কণ্ঠস্বর যেন শোনা হয়, তা নিশ্চিত করবে।’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জিতলেন যেসব তারকা, হারলেন যারা

এ ছাড়া চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন দেব। তিনি লেখেন, ‘জনজীবন ও চলচ্চিত্র জগতের সঙ্গে গভীরভাবে যুক্ত একজন হিসেবে, আমি নতুন সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করব, বাংলা চলচ্চিত্র শিল্পের মধ্যে নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতিকে অতীতের বিষয় করে তুলে ঐক্য ও শৈল্পিক স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে।

চলচ্চিত্র বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়, এবং এর বিকাশ কেবল পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই সম্ভব।’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট উৎসবে মেতেছে যশ-নুসরাত, জিৎ থেকে মিঠুন

দলের পরাজয় তাঁকে কষ্ট দিলেও, রাজ্যে এই বদলকে তাই স্বাগত জানিয়েছেন দেব। বিশ্লেষকদের মতে, এই প্রতিক্রিয়ার বড় অংশই ‘রাজনীতিক দেব’-কে ঘিরে, ‘অভিনেতা দেব’-কে নয়। কারণ অভিনয়জীবনে এখনও দর্শকদের কাছে সমান জনপ্রিয় ও প্রিয় তিনি।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০