লুবাবার ১৫ বছরে বিয়ে নিয়ে চলছে তেলেসমাতি


বিনোদন প্রতিবেদক প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
লুবাবার ১৫ বছরে বিয়ে নিয়ে চলছে তেলেসমাতি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী, মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’—এই পোস্ট থেকেই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এটি লুবাবার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট।

লুববার বয়স এখন ১৫ বছর। প্রচার হওয়া খবর সত্যি হলে, মাত্র ১৫ বছর বয়সেই বিয়ে করতে যাচ্ছেন সিমরিন লুবাবা।

লুববার ফেসবুক পোস্টের পর কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীরা সাবেক এই শিশুশিল্পীকে অভিনন্দন জানাচ্ছেন। পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’ অন্য একজন শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক।’

 

আনিশা জাহান নামের একজন লিখেছেন, ‘আমি এটাই ধারণা করছিলাম। যাক তাড়াতাড়ি বিয়ে করেছ, সুন্নাহ পালন করেছ, খুবই ভালো লাগল।’

লুবাবার পোস্টে একটি ছবি থাকলেও সেখানে বর–কনের চেহারা স্পষ্ট নয়। পাত্রের পরিচয় নিয়েও তিনি কিছু জানাননি। ফলে কে তাঁর জীবনসঙ্গী—এ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিভিন্ন মাধ্যমে পাত্রকে বিদেশপ্রবাসী বা আলেম বলে দাবি করা হলেও এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের দাবিকে ঘিরে চলছে নানা ধরনের তথ্য ও গুঞ্জন। কেউ বলছেন, আগেই নীরবে বিয়ে সম্পন্ন হয়েছে। আবার কেউ বলছেন, এটি কেবল ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০