শাকিব খানের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
শাকিব খানের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী

ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু

কিছুদিন আগে রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে শাকিবের পাশে দাঁড়িয়ে ছিলেন ‘প্রিন্স’-এর দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। সেখানে শাকিব খান জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্ক সৃষ্টি হয় এবং ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’-এর অভিযোগও ওঠে।

এসব অভিযোগকে সরাসরি নাকচ করে জ্যোতির্ময়ী কুণ্ডু বললেন, ‘এই বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। ওইখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তখন মিডিয়া থেকে বলা হয়, শাকিব খানের সঙ্গে ছবি তুলতে। সেই মুহূর্তে তিনি আমাদের গার্ড করেছিলেন।’

নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেছিলেন কি না—এ বিষয়ে জ্যোতির্ময়ী স্পষ্টভাবে বলেন, ‘অস্বস্তির তো প্রশ্নই আসে না। এত ভিড় ছিল যে দাঁড়ানোও কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একজন আরেকজনকে প্রটেক্ট করাটাই স্বাভাবিক।’

 

‘ব্যাড টাচ’ প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, ‘তিন শটা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি তা সহ্য করব? এটা কখনোই সম্ভব নয়। নরমাল বিষয়কে যারা বাজেভাবে ছড়াচ্ছে, সেটাও যদি সুস্থ মানুষ দেখেন, তারা বুঝতে পারবেন কী ধরনের টাচ হয়েছিল।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০