শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা


লাখোকণ্ঠ অনলাইন প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা

দেশের বিনোদন অঙ্গনে বর্তমান সময়ে সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকা কারা, তা নিয়ে সাধারণ দর্শকদের কৌতূহলের শেষ নেই। এবার সেই কৌতূহল মেটালেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টা ৩৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১৫ জন শীর্ষ অভিনেত্রীর নামের একটি তালিকা প্রকাশ করে নেট দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

জয়ের প্রকাশিত ওই ফেসবুক পোস্টে একটি নথির স্ক্রিনশট যুক্ত করা হয়েছে যেখানে ১৫ জন অভিনেত্রীর নাম লেখা রয়েছে। ছবির ক্যাপশনে জয় জানিয়েছেন যে বাজারে নতুন আসা একটি বিশাল বড় কোম্পানির পণ্যের বিজ্ঞাপনের জন্য এই তালিকাটি পাঠানো হয়েছে।

 

ওই কোম্পানি অনেক গবেষণা করে মডেল নেওয়ার জন্য এই তালিকাটি তৈরি করেছে বলে জানান এই অভিনেতা। তিনি আরও লেখেন যে এই তালিকাটি দেখেই তিনি জেনে নিয়েছেন বর্তমান বাজারে সত্যিকারের চাহিদাসম্পন্ন নায়িকা আসলে কারা কারা।
 

প্রকাশিত ওই তালিকায় দেশের সিনেমা ও নাটকের জনপ্রিয় সব তারকাদের নাম উঠে এসেছে।

স্ক্রিনশট থেকে জানা যায় যে বিজ্ঞাপনের জন্য নির্বাচিত এই তালিকায় রয়েছেন বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিন, জয়া আহসান,

 

পরী মণি, নুসরাত ইমরোজ তিশা, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, শবনম ইয়াসমিন বুবলী, আজমেরী হক বাঁধন, পূর্ণিমা, পূজা চেরি, সাফা কবির, মেহজাবিন, তানজিন তিশা এবং শবনম ফারিয়া।
 

 

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০