স্পাইডারম্যানের গোপন বিয়ের গুঞ্জন


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৯ জুন, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ ৩০৬
স্পাইডারম্যানের গোপন বিয়ের গুঞ্জন

হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড ও জেন্ডায়ারকে ঘিরে ভক্তদের আগ্রহ যেন থামছেই না। প্রেম, বাগদান আর গোপন বিয়ের গুঞ্জন – সব মিলিয়ে গত এক বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এআই দিয়ে তৈরি তাদের কথিত বিয়ের ছবি নিয়ে কথা বলতে গিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছেন টম। তার ভাষ্যমতে, বিষয়টি শুধু তার দাদিকেই বুঝিয়ে বলতে হয়েছিল। পরিবারের বাকি সদস্যরা সেখানেই ছিলেন। তবে এরপর আর কিছু বলতে চাননি তিনি। টমের এই রহস্যময় মন্তব্যের পর সামাজিক মাধ্যমে আবারও শুরু হয়েছে তাদের বিয়ে নিয়ে নতুন আলোচনা।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে এক অনুষ্ঠানে জেন্ডায়ার হাতে বড় হীরার আংটি দেখা যায়। এরপরই সামনে আসে তাদের বাগদানের খবর। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমও বিষয়টি নিশ্চিত করেন। এমনকি জেন্ডায়ার ঘনিষ্ঠ এক স্টাইলিস্টও ইঙ্গিত দিয়েছিলেন, ইতোমধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে অনলাইনে ছড়িয়ে পড়া এআই দিয়ে তৈরি বিয়ের ছবিগুলোকে ভুয়া বলে উড়িয়ে দেন জেন্ডায়া।

২০১৬ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’-এর শুটিং সেটে পরিচয় টম-জেন্ডায়ার। দীর্ঘদিনের বন্ধুত্বের পর ২০২১ সালে প্রকাশ্যে আসে তাদের প্রেমের সম্পর্ক। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও বিভিন্ন সাক্ষাৎকারে জেন্ডায়ার প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা জানিয়েছেন টম।

এদিকে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই তারকা জুটি। খুব শিগগিরই তাদের একসঙ্গে দেখা যাবে ‘দ্য অডিসে’ এবং ‘স্পাইডারম্যান’ সিনেমার নতুন সিরিজে। তাই পর্দার রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১