
বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর।
তিনি জানান, ব্যক্তিগত কারণে রানা ‘নগর বাউল’-কে প্রয়োজনীয় সময় দিতে পারছিলেন না। এ কারণে দলের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করেই তিনি ব্যান্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
অন্যদিকে নতুন সদস্য হিসেবে যোগ দেওয়া এলিন সংগীত অঙ্গনে বেশ পরিচিত মুখ। এর আগে তিনি জনপ্রিয় ব্যান্ড ‘শূন্য’-এর গিটারিস্ট হিসেবে কাজ করেছেন।
এ ছাড়া ‘চিরকুট’ ব্যান্ডের অতিথি সদস্য হিসেবেও পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে তার। জানা গেছে, ২০২০ সালেই ‘নগর বাউল’-এর অতিথি শিল্পী হিসেবে কাজ করেছিলেন এলিন। এরপর চলতি বছরের মার্চ মাস থেকে আনুষ্ঠানিকভাবে জেমসের ব্যান্ডে যুক্ত হন তিনি।
বর্তমানে ‘নগর বাউল’-এর সদস্যরা হলেন মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।
আপনার মতামত লিখুন :