ট্রাম্পকে নিয়ে জনি ডেপের পুরোনো মন্তব্যে বিতর্কের ঝড়


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ
ট্রাম্পকে নিয়ে জনি ডেপের পুরোনো মন্তব্যে বিতর্কের ঝড়

হলিউডের তারকা অভিনেতা জনি ডেপের একটি পুরনো মন্তব্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার আবহে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এক সাক্ষাৎকারে জনি ডেপ বলেছিলেন, ‘যদি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বেশ উত্তেজনাকর হবে। কারণ সম্ভবত আমরা যুক্তরাষ্ট্রের ‘শেষ প্রেসিডেন্ট’কে দেখতে যাচ্ছি। এরপর আর রাষ্ট্রব্যবস্থা এভাবে কাজ করবে না।’

যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজে হা.ম.লা.র হু.ম.কি রাশিয়ার

বর্তমানে বৈশ্বিক এই অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে জনি ডেপের অনেক সমর্থক অভিনেতার এই মন্তব্যকে ‘ভবিষ্যদ্বাণী’ হিসেবে অভিহিত করে প্রশংসা করছেন।

তবে ট্রাম্প সমর্থকরা জনি ডেপের এমন কথায় মোটেই খুশি নন। তারা হলিউড তারকার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং কেউ কেউ অভিনেতাকে নিয়ে বিদ্রূপও করছেন।

এই বিতর্কের মাঝেই সমালোচকরা জনি ডেপের সঙ্গে তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের অতীত আইনি লড়াইয়ের বিষয়টি টেনে আনছেন।

মাত্র ৪ ঘণ্টায় ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে: ট্রাম্প

২০১৭ সালে সাবেক এই জুটির ১৮ মাসের দাম্পত্য জীবনের অবসান ঘটে। সেই সময় জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এবং আদালতের নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। বিচ্ছেদের সমঝোতা হিসেবে ‘অ্যাকুয়াম্যান’খ্যাত অভিনেত্রী অ্যাম্বার হার্ড ৭ মিলিয়ন ডলার পেয়েছিলেন। সূত্র: সামা টিভি

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১