ইরান নিয়ে বড় কিছু ঘটতে চলেছে: ডোনাল্ড ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ ৬৮৮
ইরান নিয়ে বড় কিছু ঘটতে চলেছে: ডোনাল্ড ট্রাম্প

ইরান নিয়ে বড় কিছু ঘটতে চলেছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি ইরান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্বে প্রবেশ করেছি। তেহরান তার আচরণ পরিবর্তন করতে ব্যর্থ হলে বড় ধরনের ঘটনা ঘটবে।ডিজিটাল ম্যাপ দেখুন

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, আমার প্রশ্ন হলো, আমি কি পুরো দেশটাকে আদৌ উড়িয়ে দেব? ইরানকে অবশ্যই সংযত আচরণ করতে হবে। অদূর ভবিষ্যতে খুব বড় কিছু ঘটতে চলেছে।

এদিকে, আজ সোমবার থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে, ট্রাম্প কূটনৈতিকভাবে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, আমি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী। তবে, সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে তেহরান বা পেজেশকিয়ান কেউই তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১