কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ হচ্ছে ভিসা আবেদন কেন্দ্র


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২৬, ১:৫১ অপরাহ্ণ ৮৬
কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ হচ্ছে  ভিসা আবেদন কেন্দ্র

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ পরিচালিত কেন্দ্র দুটিতে আর ভিসার আবেদন জমা নেওয়া হবে না।

সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কারণে প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্র দুটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

এ পরিস্থিতিতে ভিসার আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের ৩০ নভেম্বরের পর থেকে ওই দুটি কেন্দ্রে কোনো আবেদন জমা না দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন।

তবে কেন্দ্র দুটি বন্ধ হওয়ার পর নতুন কোন প্রতিষ্ঠান ভিসা আবেদন কার্যক্রম পরিচালনা করবে, কিংবা নতুন আবেদন কেন্দ্রগুলোর ঠিকানা কোথায় হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

উপ-হাইকমিশন জানিয়েছে, নতুন আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০