চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন


ইউএই প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ ৮৯৩
চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন

চট্টগ্রাম নাগরিক ফোরামের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার মনোয়ার হোসেন, মহাসচিব আবু তাহের চৌধুরী এবং যুগ্ম মহাসচিব হিসেবে লেখক ও সংগঠক কামরুল ইসলাম মনোনীত হওয়ায় তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ফোরামের সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শাখা।

এক বিবৃতিতে ইউএই শাখার সভাপতি লেখক ও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার এবং সাধারণ সম্পাদক সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ বলেন, সঠিক সময়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হওয়ায় তাঁরা আনন্দিত। ফোরামের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনটি আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

বিবৃতিতে তাঁরা বলেন, চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, নতুন কালুরঘাট সেতু নির্মাণ, নগরীর উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং হোল্ডিং ট্যাক্স বৃদ্ধিসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চট্টগ্রামবাসীর ন্যায্য দাবি আদায়ে ফোরাম ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে।

তাঁরা আরও বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরামের জনস্বার্থে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে চট্টগ্রামের উন্নয়ন এবং নাগরিকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, মহাসচিব ও যুগ্ম মহাসচিবের সফলতা কামনা করে তাঁদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার নেতৃবৃন্দ।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০