প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে: গিয়াস কাদের চৌধুরী


সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ ১১
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে: গিয়াস কাদের চৌধুরী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুবাইয়ের একটি স্থানীয় হলে ইউএই বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে। দেশের অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে সরকার আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মানুষ একটি নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে সরকার প্রতিষ্ঠা করেছে। এ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণও প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেন তিনি।

প্রবাসীদের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, সরকার প্রবাসীদের স্বার্থ ও কল্যাণকে গুরুত্ব দিয়ে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ভিসা অটো-ক্যানসেলেশনসহ সাম্প্রতিক বিভিন্ন সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব সমস্যার ইতিবাচক সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, যে দেশে বসবাস করছেন, সে দেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। একই সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক শরাফত আলীর সভাপতিত্বে সংবর্ধনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকের কাদের চৌধুরী।

এ সময় ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, নজরুল ইসলাম সিআইপি, হাজী মো. জসিম, ইঞ্জিনিয়ার করিমুল হক, শহিদুল হক, মাওলানা দৌলতুর রহমান, আজগর চৌধুরী, মো. আজম, মো. হোসেন, ফরিদুল আলম, মো. আলম, ফরিদ তালুকদার, দিদারুল আলম, মুমিনুল হক, নেজাম উদ্দিন, মো. বাবলু, মো. মুন্না, মো. মুরাদ, খোরশেদ তালুকদার, মো. বখতেয়ার, সাইফ তারেক, মো. শাহজাহান ও মো. মোরশেদসহ ইউএই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএই বিএনপির পক্ষ থেকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন মো. নুর নবী, জানে আলম ও মো. এরশাদ।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০