ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প


বিবিসি প্রকাশের সময় : ৩০ মে, ২০২৬, ৮:২১ পূর্বাহ্ণ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে একটি চুক্তির বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি লিখেছে, শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানকে অবশ্যই প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কখনও পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করবে না।

পাশাপাশি হরমুজ প্রণালিকে উভয় দিকের জন্য ‘অবাধ নৌ চলাচলের’ উপযোগী করে পুনরায় খুলে দিতে হবে এবং জলপথে পাতা সব মাইন ধ্বংস করতে হবে। তিনি লিখেছেন, আমি এখন ‘সিচুয়েশন রুমে’ বৈঠকে যাচ্ছি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে ইরান বলেছে, তারা নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করছে না।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ স্যোশালে’ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নিতে তিনি প্রস্তুত এবং সেখানে আটকে পড়া জাহাজগুলো এখন ‘ঘরে ফেরার প্রক্রিয়া’ শুরু করতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়ে ধ্বংস করার সুযোগ দিতে হবে ইরানকে।ট্রাম্প লিখেছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো অর্থ লেনদেন হবে না। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়ে ইতোমধ্যে উভয় পক্ষ সম্মত হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে শুক্রবার বলেন, ইরান মূলত যুদ্ধ অবসানের দিকে মনোনিবেশ করছে এবং পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনা হচ্ছে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

যুক্তরাষ্ট্র নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ