উপসাগরীয় বন্দরগুলো  ‘সবার জন্য, নইলে কারো জন্য নয়’ : ইরান


প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
উপসাগরীয় বন্দরগুলো  ‘সবার জন্য, নইলে কারো জন্য নয়’ : ইরান
লাখোকণ্ঠ ডেস্ক: ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড বলেছে, পারস্য উপসাগর ও ওমান সাগরের বন্দরগুলো ‘সবার জন্য, নইলে কারো জন্য নয়।’ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে। বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব। তাই নিজেদের জলসীমায় ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বিবৃতিতে আরো বলা হয়, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা হবে। শত্রুপক্ষের সঙ্গে জড়িত কোনো জাহাজ এই প্রণালি দিয়ে যেতে পারবে না। তবে অন্য জাহাজগুলো ইরানের নিয়ম মেনে চলাচল করতে পারবে।
আইআরআইবি আরো বলে, যুদ্ধ শেষ হলেও ইরানের বিরুদ্ধে হুমকি এখনো রয়েছে। এ কারণে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে কঠোর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে অবৈধ ও জলদস্যুতার শামিল বলে উল্লেখ করেছে ইরান। এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, বন্দরগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়লে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১