জেলার চার এমপির উপস্থিতিতে সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা সভায় বিশেষ সিদ্ধান্ত গ্রহণ 


প্রতিনিধি প্রকাশের সময় : ১০ মে, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ ১০
জেলার চার এমপির উপস্থিতিতে সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা সভায় বিশেষ সিদ্ধান্ত গ্রহণ 

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : জেলার চার এমপির উপস্থিতিতে সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা সভায় বিশেষ বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

সভায় উপস্থিত ছিলেন, আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা সাতক্ষীরা তালা-কলারোয়া ১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,

অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মো. আমিনুর রহমান , সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র অরেন্ট অফিসার মো. তোফাজ্জেল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক প্রমুখ ৷ উক্ত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় সুন্দর বনে জলদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন, চাঁদা বাজী বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, মাদকসহ সকল ধরনের অবক্ষয় থেকে রোদে প্রয়োজনীয় ব্যবস্থা , বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেওয়া, জানজট সমস্যা সমাধান, চিংড়িতে জেলি পুশ রোধ, ট্রাক স্টান্ড স্থাপন, মাদকদ্রব্য প্রতিরোধ, জলাবদ্ধতা দূরীকরণ ও কুরবানীর হাট স্থাপনসহ আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে প্রশাসনের তৎপরতা বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা অনুষ্ঠিত হয়।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০