মেহেরপুরে নবযোগদানকৃত পুলিশ সুপারের সাংবাদিকদের মতবিনিময়


প্রতিনিধি প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ
মেহেরপুরে নবযোগদানকৃত পুলিশ সুপারের সাংবাদিকদের মতবিনিময়

রফিকুল আলম বকু্ল,মেহেরপুর: জেলা পুলিশের আয়োজনে মেহেরপুর জেলার নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মাকসুদা আকতার খানম পিপিএম।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, সাংবাদিক তুহিন অরণ্য ,বাসসের সাংবাদিক দিলরুবা খাতুন, রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল,সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

অনলাইন জুয়া,হত্যা,ছিনতাই,জমিদখল, মাদকদ্রব্য সেবনসহ বিভিন্ন সমস্যা ও তা কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা জেলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার একসাথে দুজন নারী যোগদান করায় দুজনের সমন্বয়ে জেলার আইনশৃঙ্খলা সহ সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জেলায় পদায়নকৃত প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পুলিশ সুপার জানান,আমি গত ১লা অক্টোবর যোগদান করেছি। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি শৃঙ্খলা আগের যে কোন সময়ের চেয়ে ভাল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

তিনি জানান,আমাকে কয়েকদিন সময় দিন আমি যাবতীয় বিষয় অবগত হয়ে সেইভাবে পদক্ষেপ নিব। সকল কাজে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০