রামগঞ্জে পুলশি পরচিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি


প্রতিনিধি প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২৩, ১০:০০ অপরাহ্ণ
রামগঞ্জে পুলশি পরচিয়ে প্রবাসীর ঘরে ডাকাতি

লাখোকণ্ঠ (রামগঞ্জ) লক্ষ্মীপুর প্রতিনিধি: “রামগঞ্জে থানা থেকে এসেছি, আমরা আইনের লোক’ বলে এক সৌদি প্রবাসীর বাসায় ঢুকে  দুর্বৃত্তরা। এরপর ওই প্রবাসীর স্ত্রী- মেয়েকে বেঁধে অস্ত্রের মুখে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় তারা। ২২ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছি। তিনজন লোক দুঃসাহসিকভাবে ঘটনাটি ঘটিয়েছে। তাদেরকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
প্রবাসী ইয়াকুব আহমেদ শামীম হাওলাদারের স্ত্রী ভুক্তভোগী রেহানা আক্তার কাজল জানান, তার স্বামী শামীম সৌদি আরবে থাকেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত আড়াইটার দিকে বাসার মূল দরজার ওপরের ভেন্টিলেটর ভেঙে লাঠি দিয়ে ছিটকিনি খুলে বাসায় ঢুকে দুর্বৃত্তরা। পরে শয়ন কক্ষে প্রবেশ করে তাকে তিনজন লোক ঘুম থেকে ডেকে তোলেন। এরমধ্যে দুইজনের মুখোশ পরিহিত ছিল? তিনি জানান ৫ ভরি স্বর্ন ,নগদ ২০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায় ।
উক্ত এলাকাটি রায়পুর ও রামগঞ্জের সিমান্ত এলাকায় হওয়ায় অহরহ চুরি – ডাকাতিরমত ঘটনা ঘটে থাকে । কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় পুরুষ বিহীন নারীরা সন্তান নিয়ে রাত্রি যাপন করে আতংঙ্ক নিয়ে।অভিযোগ ভূক্ত ভোগী নারীদের।