৬০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারী আটক


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ ১৪৭
৬০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারী আটক

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং

কাটাবুনিয়া সংলগ্ন চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ইয়াবা পাচারকালে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০