নরসিংদীতে ম.দে.র দোকানের কর্মচারীকে আ.গু.ন, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার


এম আর মাইনউদ্দীন, নরসিংদী প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ ১১
নরসিংদীতে ম.দে.র দোকানের কর্মচারীকে আ.গু.ন, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

নরসিংদী শহরের লাইব্রেরি পট্টিতে দেশীয় মদের দোকানের কর্মচারী তানভীর আহমেদ রাব্বীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার মামলায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে শহরের বানিয়াছল বালুরমাঠ এলাকার একটি তিনতলা ভবনের বেজমেন্টের গ্যারেজে থাকা মুরগির ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ। জাহাঙ্গীর সরকার (৬০) মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। পুলিশ জানিয়েছে, তিনি নিরালা আবাসিক হোটেলের মালিক।

পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে লাইব্রেরি পট্টির ওই দোকানের কর্মচারী তানভীর আহমেদ রাব্বীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর দগ্ধ হন। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এ ঘটনায় রাব্বীর মা মিনু বেগম ২১ সেপ্টেম্বর রাতে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলায় জাহাঙ্গীর সরকার, তাঁর ছেলে জাহিদ সরকার ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় করা হয়েছে।

পুলিশের ভাষ্য, এজাহারে অভিযোগ করা হয়েছে—ঘটনার আগে জাহাঙ্গীর সরকার ওই দোকানে গিয়ে বিনামূল্যে ১০ লিটার মদ দাবি করেন। কর্মচারীরা তা দিতে অস্বীকৃতি জানালে তিনি জোর করে মদ নিয়ে যান বলে অভিযোগ। পরে একই দিন তাঁর ছেলে জাহিদ সরকার সহযোগীদের নিয়ে দোকানে গিয়ে রাব্বীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে।

মামলার পর নরসিংদী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পুলিশ জানায়, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জাহিদ সরকারের সহযোগী কাজী তৌফিক আহমেদ পিয়াসকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, জাহিদ সরকারসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এদিকে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৩ সেপ্টেম্বর নরসিংদী পৌরসভা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মিছিল থেকে জাহাঙ্গীর সরকারের মালিকানাধীন নিরালা আবাসিক হোটেলে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।

গ্রেপ্তার জাহাঙ্গীর সরকারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০